• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কাজ করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ০০:০৮ পূর্বাহ্ণ
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কাজ করার অঙ্গীকার
সংবাদটি শেয়ার করুন....

‎ পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
‎ আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bommel এ অঙ্গীকার ব্যক্ত করেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসময় উপস্থিত ছিলেন।
‎ পানিসম্পদ মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। তিনি দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।
‎ প্রতিমন্ত্রী আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান।
‎ রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ। ভূ-প্রকৃতিভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলে তিনি জানান। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‎ এসময় পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।