ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১৪:৫০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি শাখা ও সময়সূচি
প্রভাতি (১ম শিফট) : বাংলা ও ইংরেজি ভার্সন, সময়: সকাল ৭:৪০–১০:১০
প্রভাতি (২য় শিফট) : বাংলা ও ইংরেজি ভার্সন, সময়: সকাল ১০:৩০–১২:৪০
প্রতি শিফটের বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য আলাদা করে আবেদন করতে হবে।
আবেদনের সময় ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করতে হবে www.dcgpsc.edu.bd ওয়েবসাইটে Online Admission 2026 অপশনে ক্লিক করে।
আবেদনের যোগ্যতা সামরিক ও বেসামরিক উভয় ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হবে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শিশুর বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে।
প্রাথমিক সাক্ষাৎকার ও ফলাফল প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে ৮ নভেম্বর ২০২৫, শনিবার।
ফলাফল প্রকাশ করা হবে ১০ নভেম্বর ২০২৫, সোমবার; ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
লটারি লটারি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর ২০২৫, শনিবার। লটারির সময় ও পদ্ধতি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।
ভর্তির সময়সীমা ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
যোগাযোগ জরুরি প্রয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে ফোন করতে হবে— মোবাইল: ০১৭৬৯-০১৭৭২৫, ০১৬৭৫-৩২৭১৯৯।