‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান সামনে রেখে যশোরের শার্শায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে কৃষিকে খাপ খাওয়ানো এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার বিভিন্ন স্টলের উদ্বোধন করেন। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত ফলমূল, তাজা শাকসবজি ও বিভিন্ন জাতের চারাগাছ প্রদর্শন করা হয়।
মেলার স্টল পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ ছাড়া শার্শা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে আরও বেশি উৎসাহিত করতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর