দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকারআগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। আজ বৃহস্পতিবার এই ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিংয়ের জন্য বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনসহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর