মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এই সময়ে স্মৃতিসৌধ এলাকা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রাখা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ করার সময়ও সাধারণ জনগণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সীমিত থাকবে। তথ্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, দিবসের অনুষ্ঠান উপলক্ষে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগান যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়—এ জন্য সর্বস্তরের জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর