জেল–জুলুম ও নানা নির্যাতনের মুখোমুখি হয়ে আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার আপসহীন অবস্থান ও ভদ্র রাজনৈতিক আচরণের কারণেই তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে দেশনেত্রীর মর্যাদা লাভ করেন। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়াপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডভোকেট শাহে আলম, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, দৈনিক বর্তমান পত্রিকার ব্যুরো চিফ মামুন অর রশিদ, দৈনিক ভোরের আকাশের বরিশাল ব্যুরো মাসুদ রানা, ফটো রিপোর্টার জাহিদুল ইসলাম, কান্ট্রি টুডে বরিশাল প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর বরিশাল প্রতিনিধি মো. উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিকরা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর