ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের নতুন ভবনের টয়লেটে সরকারি মনোগ্রামযুক্ত চায়ের কাপ ও দাপ্তরিক সাইনবোর্ডসহ বিভিন্ন সামগ্রী অবহেলায় পড়ে থাকার ছবি সামনে এসেছে। এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের নতুন ভবনের টয়লেটে সরকারি মনোগ্রামযুক্ত চায়ের কাপ ও দাপ্তরিক সাইনবোর্ডসহ বিভিন্ন সামগ্রী অবহেলায় ফেলে রাখার চিত্র দেখা গেছে। বিষয়টি নিয়ে জনমনে ও সচেতন মহলে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পীরগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত টয়লেটটি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবহার করেন।
টয়লেটের ভেতরে সরকারি মনোগ্রাম খচিত সিরামিকের কাপ এবং দাপ্তরিক সাইনবোর্ড ও কাগজপত্র ফেলে রাখা হয়েছে। সরকারি এসব সামগ্রী এভাবে পড়ে থাকায় অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরকারি সম্পত্তির যথাযথ সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।
একজন গণমাধ্যমকর্মীর হাতে আসা ছবিতে দেখা যায়, টয়লেটের বেসিনে ও দেয়ালের পাশে সরকারি লোগোযুক্ত চায়ের কাপ সাথে দাপ্তরিক সাইনবোর্ড পড়ে রয়েছে। অন্য একটি স্থানে বড় সাইনবোর্ড ও ফাইলের মতো সামগ্রীও যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়।
এমন অবস্থায় সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে দাপ্তরিক সামগ্রী ব্যবহারের পর সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর