ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিচারকদের সমন্বয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দুইজন অস্ত্রধারী সদস্য নিয়োগের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের অনুরোধ জানানো হলো। পাশাপাশি, কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১কক (২) অনুসারে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর