
রাজধানীর শাহবাগ মোড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্র শক্তি। শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ দুপুরে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রনেতা ও কর্মীরা ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ কর্মসূচির উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং জনমত গঠন ও ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, গত জুলাই মাসে বিপ্লবী নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর