• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’

হানিফ সংকেতের উপস্থাপনায় থাকছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদীসহ জনপ্রিয় তারকারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ণ
ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’
সংবাদটি শেয়ার করুন....

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ঈদের ২য় দিন রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারের আয়োজনেও থাকছে ‘ইত্যাদি’র নিয়মিত প্রায় সব জনপ্রিয় পর্ব।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের খ্যাতিমান সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।

এ ছাড়া বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেবেন চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান ও পারসা ইভানাসহ আরও অনেকে।

প্রতিবারের মতো এবারও সমসাময়িক নানা বিষয়, বিনোদন ও ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘ইত্যাদি’।