• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০০:৩০ পূর্বাহ্ণ
​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়।

​দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী ডাকটিকিট এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

উল্লেখ্য, ​১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ও ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতি ও জাতীয় ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। সেই ঐতিহাসিক মুহূর্ত, সার্বভৌমত্ব রক্ষা এবং সংহতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সংরক্ষণে এ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম বিশেষ ভূমিকা রাখবে।

​স্মারক ডাকটিকেট উন্মোচনকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান,এনডিসি এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।