• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:৩৩ অপরাহ্ণ
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানায়, আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে ভাষণটি সম্প্রচার করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সে সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘গণভোট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।