• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর চার সমর্থককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে সেনাবাহিনী তাদের আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লেঞ্জাপাড়ার আলী আকবর শিপন, কুটিরগাঁও গ্রামের সাজন মিয়া, একই গ্রামের রায়হান মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার কাউছার আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের ব্যানার টাঙাচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ঘটনাস্থলেই তাদের আটক করে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের রাতেই হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।