• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশকে যদি আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের অন্ধকার সময়ের দিকে ফিরিয়ে নিতে না চাই, তাহলে গণভোটের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং জনগণের পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। রবিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত নাগরিক পদক–২০২৫ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেন, দেড় বছর আগে ঢাকার রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছিলেন একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার আশায়, আর সেই পরিবর্তনের লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করার চেষ্টা করেছে। আদিলুর রহমান খান বলেন, শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন, আমরা ঠিক সেই বাংলাদেশই গড়ে তুলতে চাই—যে বাংলাদেশ অন্যায়ের পথে হাঁটবে না এবং যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, আমরা খুব বেশি কাজ করতে না পারলেও যতটুকু পেরেছি, সেই কাজগুলোকে স্থায়ী রূপ দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বক্তব্যের শেষাংশে তিনি জোর দিয়ে বলেন, আধিপত্যবাদ কিংবা অন্যায়-অবিচারের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না—এটাই আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...