• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসিতে প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
ইসিতে প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় নির্বাচন কমিশনে মোট ২৪টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এসব আপিলের মধ্যে ১৫টি গ্রহণ করা হয়েছে, ৭টি আপিল খারিজ করা হয়েছে এবং বাকি ২টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। শুনানিতে উঠে আসে, খাগড়াছড়ি-২৯৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার নামে একটি ক্রেডিট কার্ডে ২২ হাজার ৭০০ টাকা বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। একইভাবে চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের বিরুদ্ধে ৯৭ হাজার ৯৯১ টাকা ঋণ খেলাপির প্রমাণ পাওয়ায় তার মনোনয়ন নামঞ্জুর করা হয়। চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় মনোনয়ন বাতিল হয়। নাটোর-২ আসনে এনপিপি প্রার্থী জি এ এ মুবিন সরকারি চাকরিজীবী ছিলেন এবং চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানার বিষয়ে ‘নট প্রেসড’ সিদ্ধান্ত দেওয়া হয়। অন্যদিকে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা থাকায় যুক্তিতর্ক শেষে তার মনোনয়ন সাময়িকভাবে অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনে শুনানি স্থগিত থাকায় গণফোরাম প্রার্থী শেখ নাসির উদ্দিনের মনোনয়নপত্রও আপাতত মুলতবি রাখা হয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...