
উত্তরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে আজ ২৭ নভেম্বর ২০২৫ মঙ্গলবার দিনব্যাপী স্কাউট ডে–ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮.৫৫ টায় কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউট পতাকা উত্তলনের মধ্য দিয়ে উক্ত ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকরাম আহমেদ, রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মনিরা পারভীন, রোভার স্কাউট লিডার কাকলী সাহা এবং কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার আল আমিন ও কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট (এসআরএম) মোঃ সারওয়া ক্যাম্পে অংশ নেয়া সকল শিক্ষার্থীদের সেশন পরিচালনা করেন।
ডে ক্যাম্পে শিক্ষার্থীদের বাংলাদেশ স্কাউটস্ এর সকল নিয়ম-নীতি,আইন-শৃঙ্খলা, গঠনপ্রণালী,স্কাউট এর উৎপত্তি ও স্কাউট প্রতিষ্ঠাতার জীবন, দূর্যোগ মোকাবেলায় কৌশলসহ প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। । শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় ওজাতীয় পর্যায়ে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দিনব্যাপি স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সেশন, নাচগান, ক্যাম্প ফায়ার এবং খেলাধুলার মধ্যে দিয়ে উক্ত ক্যাম্পের সমাপ্তি ঘোষনা করা হয়। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হয়।সমাপনি বক্তব্যে কলেজ অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তাদের স্কাউর্টিং কার্যক্রমকে সামনে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।