• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা : আলী রীয়াজ
সংবাদটি শেয়ার করুন....

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক বাধা নেই।

সোমবার সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। দেশের ওপর যেন অতীতের স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালিত না হয়—এই দায়িত্ব শহীদরা দিয়ে গেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার যে দায়ভার পেয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার, মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ভোট দেওয়া অত্যন্ত জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...