• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডি’র সহযোগিতা চায় সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডি’র সহযোগিতা চায় সরকার
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর কার্যকর সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচোর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে আইএফএডি’র সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে আইএফএডি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।