• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটন খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অবদান দীর্ঘদিনের – পর্যটন মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০০:৩০ পূর্বাহ্ণ
পর্যটন খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অবদান দীর্ঘদিনের – পর্যটন মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

‎ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত কর্পোরেট ইফতার মাহফিলে আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) অংশগ্রহণ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সাথে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পবিত্র রমজান মাসে সবাইকে একত্রিত করে সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য সংশ্লিষ্ট তিনি সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজানের শিক্ষা জীবনে ধারণ করে আমরা সবাই যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।