• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাকি ২ ওয়ানডের জন্য নাসুমকে দলে নিলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫, ১৬:৫৬ অপরাহ্ণ
বাকি ২ ওয়ানডের জন্য নাসুমকে দলে নিলো বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে যুক্ত হয়েছে নাসুম আহমেদের নাম। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই স্পিনার। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) নাসুমকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এতে বাংলাদেশের স্কোয়াডের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ জনে।

মিরপুরে প্রথম ম্যাচে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ায় এবং বাকি দুই ম্যাচেও একই ধরনের পিচের পূর্বাভাসের কারণে স্পিন বিভাগ শক্তিশালী করতে নাসুমকে দলে নেওয়া হয়েছে।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এ পর্যন্ত তার ওয়ানডে ক্যারিয়ারে ১৮ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন। তার ইকোনমি রেট সাড়ে চারের কম। বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ডিসেম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ এ এগিয়ে আছে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে।