• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
বেগম জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুন....

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের অতিথি হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বেগম জিয়ার জন্য বিশেষ প্রার্থনা করেন। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহমত বর্ষণ করুন, ক্ষমা করুন এবং তাকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করে নিন। তিনি আরও প্রার্থনা করে বলেন, তার আত্মীয়স্বজন ও সহকর্মীদের মহান আল্লাহ ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...