
রাজধানীর উত্তরার দক্ষিনখান থানাধীন দক্ষিনপাড়া জামে মসজিদ রোডের নদ্দাপাড়ায় রাজউক অনুমোদন ছাড়াই একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের নকশা অনুমোদন ছাড়াই প্রকাশ্যে নিমার্ণকাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিক মো: ইকবাল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনটিতে ইতোমধ্যে তিন তলার কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নির্মাণকাজ চলমান রয়েছে। ভবনের কোথাও রাজউকের অনুমোদিত কোন বিলবোর্ড প্রদর্শন করা হয়নি। স্থানীয়দের অভিযোগ রাজউকের অনুমোদন ছাড়াই খেয়ালখুশিমতো ভবন নির্মাণ করা হচ্ছে, যা আশপাশের ভবন ও পরিবেশের জন্য ঝুকিপূর্ণ।
অভিযোগের ব্যাপারে মো: ইকবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, রাজউক আমাকে অনুমোদন দেয়নি তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করছি। তবে গন্যমান্য ব্যক্তিদের কাছ থেকে কোন লিখিত অনুমোদন পেয়েছেন কিনা বা তারা ভবন নির্মানে অনুমোদন দেয়ার এখতিয়ার রাখেন কিনা – এমন প্রশ্নে তিনি পরিস্কার উত্তন দেন, না। এতে স্পষ্ট হয় যে, নির্মাণকাজটি সম্পুর্ন অবৈধ এবং কোনো আইনি ভিত্তির উপর দাড়িয়ে নেই। এলাকাবাসীরা জানান রাজউকের নিয়মিত অভিযান চলমান থাকার পরও দিনের পর দিন প্রকাশ্যে এভাবে অবৈধ নির্মানকাজ চললেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আতঙ্কিত ও ক্ষুদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, এভাবে নিয়ম না মেনে ভবন নির্মান হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে অথচ কর্তৃপক্ষের কোন নজরদারি চোখে পড়ছে না।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত রাজউক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনিয়ম রুখতেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট মহলের মতে, রাজউকের অনুমোদন ছাড়া প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার ঘটনা নগর উন্নয়ন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। তারা দ্রæত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।