
মোঃএনামুলহক (রুবেল) সরদার দাম্মাম মহানগর বিএনপির জয়েন সেক্রেটারি (সৌদি আরব)
নিউ দাম্মাম সিটি বিএনপির শভাপ্রতি মোঃএনামুলহক(রুবেল) সরদার
পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য
শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে নবনির্বাচিত বিএনপি সমর্থিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শরীয়তপুর-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ–কে তিনি অভিনন্দন জানান। একইসঙ্গে শরীয়তপুর-৩ আসন থেকে বিজয়ী বিএনপি চেয়ারম্যানের বিশেষ সহকারী ও জেলার কৃতি সন্তান মিয়া নুরুদ্দিন অপু-কেও শুভেচ্ছা জানান।
রুবেল সরদার বলেন, “আল্লাহর অশেষ রহমতে শরীয়তপুরের তিনটি আসনেই আমরা জয়লাভ করেছে। এর মূল কারণ আমাদের কর্মীদের মধ্যে একাত্মতা, ভালোবাসা, সহানুভূতি এবং সমন্বিতভাবে কাজ করার মানসিকতা।”
তিনি আরও উল্লেখ করেন, মিয়া নুরুদ্দিন অপু প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে একজন পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলমত নির্বিশেষে তিনি নির্বাচনী সময়ে গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষে তিনি নির্বাচনকালীন সময় থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করা সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নবনির্বাচিত প্রতিনিধিদের দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।