
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ মিয়া নুরুদ্দিন অপু-কে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর জেলার একজন কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ মোখলেছুর রহমান আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর জেলার সাথে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পদ্মা সেতু চালুর পর শরীয়তপুরে চার লেন সড়ক নির্মাণের যে প্রত্যাশা ছিল, তা এখনো পূর্ণতা পায়নি। তিনি আশা প্রকাশ করেন, মিয়া নুরুদ্দিন অপুর উদ্যোগে এই অসম্পূর্ণ কাজ দ্রুত বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলায় বিভিন্ন ধরনের শিল্প-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান আশা করেন, জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে মিয়া নুরুদ্দিন অপু কার্যকর ভূমিকা রাখবেন এবং শরীয়তপুরকে একটি সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে সক্ষম হবেন।