কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৩:২১ অপরাহ্ণ
বায়দুল কাদের বাঁয়ে ও মোহাম্মদ আলী আরাফাত ডানে
সংবাদটি শেয়ার করুন....
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। কাদের ও আরাফাত ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর এ বিষয়ে জানানো হয়।