• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থাভাবে নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হয়েছিলেন সাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
অর্থাভাবে নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে রাজি হয়েছিলেন সাইফ
সংবাদটি শেয়ার করুন....

পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়া সত্ত্বেও সাইফ আলি খানের বলিউডে আগমন সহজ ছিল না। নব্বইয়ের দশকের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

তারকা সন্তান হওয়ার পরও অর্থ সংকটের মধ্যে পড়তে হয়েছিল তাকে। এমনকি এমন এক সময়ও এসেছিল যখন তাকে একজন নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে সম্মত হতে হয়েছিল।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, ২১ বছর বয়সে তিনি অমৃতা সিংকে বিয়ে করেন। ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়, এবং তখন পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এক অদ্ভুত শর্তের বিনিময়ে।

সাইফ জানান, ওই সময় একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে ১০০০ টাকা দিতে চেয়েছিলেন, শর্ত ছিল প্রতি টাকা নেওয়ার সময় প্রযোজকের গালে ১০ বার চুমু খেতে হবে।

সাইফের কথায়, “সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পরপর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা দিয়েছিলেন। অথচ সবাই মনে করে আমি আর্থিকভাবে ভাগ্যবান; বাস্তবে তা ছিল না।”