• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কনেশ্বর ইউনিয়নে আবুল বাশার পাইকের বিরুদ্ধে নানা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
কনেশ্বর ইউনিয়নে আবুল বাশার পাইকের বিরুদ্ধে নানা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
সংবাদটি শেয়ার করুন....

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের আব্দুল জব্বার পাইকের ছেলে আবুল বাশার পাইকের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব অভিযোগ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় একাধিক সূত্র দাবি করছে, অতীত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুটপাটের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লাকে নির্বাচনে সহায়তা করতে বড় অংকের অর্থ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। বিনিময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছিলেন বলে অভিযোগকারীরা দাবি করেন।
এছাড়া সরকারি খাসজমি দখল এবং প্রতিবেশীর জমি দখলের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইসলামপুর ইউনিয়নের তারা শিমুলিয়া গ্রামের কথিত মাদক ব্যবসায়ী শিপন সরদার ও মজু ডাকাতের ইয়াবা ব্যবসায় অর্থ বিনিয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরও জানা যায়, তার ব্যবসা-বাণিজ্য ঢাকাকেন্দ্রিক বলে এলাকাবাসী ধারণা করলেও ব্যবসার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট তথ্য কেউ জানাতে পারেনি। দায়িত্বশীল একটি সূত্র মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুললেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও তার পারিবারিক আর্থিক অবস্থা সাধারণ ছিল। কিন্তু অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়।
এই বিষয়ে আবুল বাশার পাইকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এলাকাবাসী বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একাধিক দায়িত্বশীল সূত্র জানায় আবুল বাশার পাইক বড় ধরনের মাদক ব্যবসায়ী। তার অধীনস্থ খুচরা বিক্রিতা হিসেবে মাঠে রয়েছেন মান্নান সরদারের ছেলে জুয়েল সরদার।