• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো, কান্নাজড়িত কণ্ঠে রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
জাতি মায়ের ছায়া থেকে বঞ্চিত হলো, কান্নাজড়িত কণ্ঠে রিজভী
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবেগভরা কণ্ঠে বলেছেন, সংকট ও শোকের মুহূর্তে মাথার ওপর যেমন মায়ের একটি ভরসার ছায়া থাকে, আজ জাতি যেন সেই ছায়া থেকে বঞ্চিত হলো, আমরাও বঞ্চিত হলাম। খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকলেও বাইরে কাজ করতে গিয়ে সবসময় অনুভব করতাম—মা আছেন, তিনি সব দেখবেন। সেই প্রেরণাই আমাদের শক্তি দিত। এমন এক দীর্ঘ জীবন যার নেতৃত্বে দেশ এগিয়েছে, তার হঠাৎ চলে যাওয়া জাতির জন্য গভীর বেদনা ও অপূরণীয় ক্ষতি। তিনি আরও বলেন, নানা নির্যাতন সহ্য করে, সন্তানের মৃত্যু চোখের সামনে দেখেও তিনি দেশ ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন; তবুও কখনো নিজেকে দুর্বল হতে দেননি। আজ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। পুরো দেশ এবং বিশ্ব এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক প্রকাশ করছে। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।