জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০০:৩০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী ডাকটিকিট এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ও ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতি ও জাতীয় ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। সেই ঐতিহাসিক মুহূর্ত, সার্বভৌমত্ব রক্ষা এবং সংহতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সংরক্ষণে এ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম বিশেষ ভূমিকা রাখবে।
স্মারক ডাকটিকেট উন্মোচনকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান,এনডিসি এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।