• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ১৭:২৯ অপরাহ্ণ
ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
সংবাদটি শেয়ার করুন....

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে এই কম্পন হয়। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা না গেলেও পরে রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬ বলে জানা যায়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে, আর এর গভীরতা ১০ কিলোমিটার। এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সে ঘটনায় শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

আবহাওয়া অফিস জানায়, তখন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়েন এবং কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

Tags,
earthquake today, earthquake today in bangladesh, earthquake today in dhaka, earthquake dhaka today, recent earthquake in bangladesh, today earthquake in bangladesh, earthquake today বাংলাদেশ, earthquake today dhaka, earthquakes, earthquake in bangladesh, earthquake today bangladesh, earthquake bangladesh, dhaka earthquake, earthquake dhaka now, earthquake in dhaka, earthquake bd, dhaka earthquake today, earthquake now dhaka, earthquake bangladesh today, earthquake news