• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০০:২৮ পূর্বাহ্ণ
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজ ভোটকেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরে যান শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ এ কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা তৈরি করে রেখেছিল।

নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রের তথ্য বলছে, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে ৫৬০ ভোট পান। অপরদিকে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৫৬৫ ভোট।