• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
বেগম জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন: নজরুল ইসলাম

নিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার বিকেলে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি সরাসরি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেত্রী। তাকে শ্রদ্ধা জানাতেই আজ এখানে এসেছি। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী মানুষ হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং তাদের কল্যাণে কাজ করেছেন। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে গেছেন। বিএনপির এই নেতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার শক্তি যেন সৃষ্টিকর্তা আমাদের দেন।