• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ণ
মেক্সিকোর বারে সশস্ত্র হামলায় নিহত ৭, আহত ৫
সংবাদটি শেয়ার করুন....

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরের একটি বারে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন এবং পাঁচজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হামলার পরপরই অস্ত্রধারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের তথ্য অনুযায়ী, দুটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বারের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, আর তুলা ও তেপেখি শহরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারী সক্রিয় অপরাধী গোষ্ঠীর জন্য পরিচিত।

সম্প্রতি এক কার্টেল নেতার গ্রেপ্তারের পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এ হামলার সঙ্গে তাদের বিরোধ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। পাশাপাশি ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অনেকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্র: ফার্স্টপোস্ট।