• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি
সংবাদটি শেয়ার করুন....

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিকেল ৫টার দিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়াসহ অন্যান্য নেতারা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...