উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ শাহরিয়ার আলী
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৩:০৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শাহরিয়ার আলী (বিপিএম)। জানা গেছে, এর আগে তিনি উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল সোমবার (০৮-১২-২০২৫ খ্রিঃ) তারিখে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাকে উত্তরা বিভাগে বদলি করা হয়। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন সম্পন্ন হলো।
উত্তরা বিভাগের নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন এডিসি উত্তরা জোন, এয়ারপোর্ট জোন ও দক্ষিণখান জোনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।