• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়ুদার ও নাইট গার্ড—তবু অঢেল সম্পদের মালিক!

শরীয়তপুরে আবুল কালাম বাগা ফাকরুকে ঘিরে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ণ
ঝাড়ুদার ও নাইট গার্ড—তবু অঢেল সম্পদের মালিক!
সংবাদটি শেয়ার করুন....

শরীয়তপুরের ডামুড্যা সাব-রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদার এবং জেলা পরিষদের নাইট গার্ড হিসেবে কর্মরত আবুল কালাম বাগা তার ভাই ফাকরু বাগাকে ঘিরে উঠেছে বিস্ময়কর সম্পদের অভিযোগ। স্বল্প আয়ের এই দুইটি পেশায় নিযুক্ত থাকা সত্ত্বেও তারা কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে নিম্নপদে চাকরি করলেও আবুল কালাম বাগা সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ জমি, বাড়িঘর এবং অন্যান্য সম্পদের মালিকানা অর্জন করেছেন। এলাকাবাসীর দাবি, তার জীবনযাত্রার মান হঠাৎ করেই অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে, যা তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, “সাধারণ একজন ঝাড়ুদার বা নাইট গার্ডের পক্ষে এত সম্পদের মালিক হওয়া অবিশ্বাস্য। বিষয়টি তদন্ত হওয়া জরুরি।”
এদিকে, অভিযোগ রয়েছে—তারা বিভিন্ন অনিয়ম, দালালি কিংবা প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলতে পারেন। যদিও এসব অভিযোগের বিষয়ে আবুল কালাম বাগার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। দুই ভাই স্বল্প আয়ের সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ অর্জনের এই ঘটনা প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।
ডামুড্যা সাব রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদার ফারুক বাগার বক্তব্য চাওয়া হলে তিনি বলেন দলিল লেখক এর লাইসেন্স এমনকি স্ট্যাম ভেন্ডার এর লাইসেন্স ও আমার সহধর্মনির নামে।

এছাড়া বিস্তারিত সম্পদের তথ্য পর্যায়ক্রমে ছাপা হবে।