পাথরঘাটায় বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক, সেবার মান ও নকলমুক্ত পরীক্ষায় জোর
অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
অদ্য ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দে বরগুনার জেলা প্রশাসক মিজ, তাছলিমা আক্তার পাথরঘাটা থানা ও পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
প্রথমে তিনি পাথরঘাটা থানা পরিদর্শনকালে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম, দাপ্তরিক কার্যক্রম এবং অবকাঠামোগত বিষয়সমূহ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি চলমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখার নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও মনোযোগী অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।