• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ওসিদের হুঁশিয়ারি — ডিএমপি কমিশনারের

ব্যত্যয় ঘটলেই কঠিন শাস্তির মুখোমুখি, বাদ যাবেন না তদারকি কর্মকর্তারাও সব সিসি ক্যামেরা সচলের নির্দেশনা, বিশেষ নজর মোহাম্মদপুর ও আদাবরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৩:০৬ অপরাহ্ণ
ওসিদের হুঁশিয়ারি — ডিএমপি কমিশনারের
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এস. এম. সাজ্জাত আলী বলেছেন, নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। ব্যত্যয় ঘটলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবং এমন পরিস্থিতিতে তাঁদের তদারকি কর্মকর্তারাও বাঁচবেন না।

সম্প্রতি রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার। বিশেষভাবে নজরে রাখা হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানাসহ ১০টি থানা। পাশাপাশি, ডিএমপি সদর দপ্তর নির্দেশ দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপি অর্থায়নে স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল করার জন্য।

জানা গেছে, বিজয়নগরের শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সেই ঘটনার পর বিভিন্ন বৈঠকে করণীয় ঠিক করা হচ্ছে। কমিশনার বলেন, অপরাধের দায় ওসিরা এড়িয়ে যেতে পারবেন না। তিনি বলেন, নিরাপত্তার জন্য টহল, উঠান বৈঠক, সাদা পোশাকে তথ্য সংগ্রহসহ অন্যান্য উদ্যোগগুলি জোরদার করতে হবে, এবং ব্যত্যয় হলে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ডিএমপি সদর দফতর বর্তমানে সিসি ক্যামেরা সংক্রান্ত বিষয়গুলোতে অবগত আছেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে বলে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান।