• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ভোরে বাবুবাজার ব্রিজের কাছে অবস্থিত আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন লাগার খবর পাওয়া যায় এবং সকাল পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজারের ৫টি ও সূত্রাপুরের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১০ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বাণিজ্যিক এই ভবনের উপরে আবাসিক অংশ রয়েছে এবং তদন্তের পর কারণ ও ক্ষয়ক্ষতি নিশ্চিতভাবে জানা যাবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিকল্প সিঁড়ি দিয়ে ১৭ জনকে নিরাপদে নিচে নামানো হয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...