• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১৬:০৭ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে ভোলায় ভোটের গাড়ি “ক্যারাভান” এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, ২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি, তবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যাশা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একেবারে নিচে নেমে যাওয়া দেশকে ঘুরে দাঁড় করাতে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হয়েছে এবং এবার জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এই সরকার কারও প্রতি ঝুঁকে নেই; জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।