• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব পালন শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। পথিমধ্যে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।