এক শুভেচ্ছা বার্তায় এই কর্মকর্তা বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।
ঈদের এই উৎসবের মধ্যদিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- এটিই ঈদুল ফিতরে প্রত্যাশা।
ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে রোমানা আফরোজ বলেন, উপজেলার বিপনি-বিতান গুলোতে আগত ক্রেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য উপজেলা প্রশাষনের পক্ষ থেকে একাধিক ইউনিট সার্বক্ষণিক টহলে থাকবে।
অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে রোমানা আফরোজ বাকেরগঞ্জবাশীর মঙ্গল কামনা করেন।