• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা ওয়াসা সিবিএ সভাপতি আজিজুল আলম খান

মোঃ রিপন আলী
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা ওয়াসা সিবিএ সভাপতি আজিজুল আলম খান
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি আজিজুল আলম খান জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত নতুন কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আজিজুল আলম খান দীর্ঘদিন ধরে শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও কল্যাণে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিকে ঢাকা ওয়াসার শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আজিজুল আলম খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটিতে তাঁকে দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান, নবগঠিত কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ঢাকা ওয়াসার শ্রমিকদের পাশাপাশি সারা দেশের শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সাধ্যমতো কাজ করে যাবেন। তাঁর ভাষ্য, একটি শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যা গণতন্ত্র রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...