• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর প্রতি সহিংসতা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ১৪:১১ অপরাহ্ণ
নারীর প্রতি সহিংসতা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন। নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারীরা তাঁদের প্রাপ্য সম্মান পাবেন।

তিনি জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা প্রয়োজনীয় সব সেবা পাবেন।

মন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...