• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবনে নকশা ব্যত্যয়ের অভিযোগ, রাজউকের দাবি ‘এটি ডেভিয়েশন নয়’

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবনে নকশা ব্যত্যয়ের অভিযোগ, রাজউকের দাবি ‘এটি ডেভিয়েশন নয়’
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয়ের অভিযোগ উঠেছে। ভবনটির নির্মাণকাজের সঙ্গে মধু মিলন প্রোপার্টিজ লিমিটেড-এর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। ভবনটির মালিক হিসেবে আব্দুল্লাহ আল মামুন গং-এর নাম উল্লেখ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন অংশে ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে। পাশাপাশি কয়েকটি অংশে কংক্রিটের কাঠামো ও সামনের দিকে বাড়তি অংশের নির্মাণও দৃশ্যমান। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটতে পারে। বিশেষ করে ভবনের কলামের সীমার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ ( ডেভিয়েশন ) করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে মধু মিলন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, “রাজউকের নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হচ্ছে। রাজউকের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।” রাজউক মাসে ১৯ বার  আমার ভবন পরিদর্শনে আসে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নাইমুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কলামের বাইরে যেটুকু দেখেছেন, এটুকু তারা পায়। এটা ডেভিয়েশন নয়।”

ফলে ভবনটির নির্মাণকাজ অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিমালা অনুযায়ী হচ্ছে কি না, তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র ও সরেজমিন পরিমাপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।