• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চলমান তীব্র তাপদাহে করনীয় সম্পর্কে নগরবাসীর প্রতি ডিএনসিসি প্রশাসকের আহবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ
চলমান তীব্র তাপদাহে করনীয় সম্পর্কে নগরবাসীর প্রতি ডিএনসিসি প্রশাসকের আহবান
সংবাদটি শেয়ার করুন....

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহ এর সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহের সময় শারীরিকভাবে সুস্থ্য থাকাটা খুব জরুরি তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। নগরবাসীর জন্য তীব্র তাপদাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

শনিবার (১০ মে ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর উদ্দেশ্য একবার্তায় তিনি এসব কথা বলেন। এছাড়ার তিনি নিম্নোক্ত নির্দেশনা মেলে চলার জন্য অনুরোধ করেন।

রোদ এড়িয়ে চলুন বিশেষ করে দুপুর ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন।

প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মাঝে চোখে মুখে পানির ঝাপটা দিন।

হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন। অতিরিক্ত রোদের মাঝে বেশি সময় ধরে শারীরিক পরিশ্রমী কাজ ও খেলাধুলা থেকে বিরত থাকুন।

সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থ্যবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

পোষা প্রাণী, রাস্তায় থাকা প্রাণী ও পাখিদের জন্য বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির সামনে পথের ধারে কিংবা আঙ্গিনায় পানি পান করার ব্যবস্থা রাখুন।

তাপ প্রবাহ চলাকালীন সময়ে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।