• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, আশংকাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত, আশংকাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড
সংবাদটি শেয়ার করুন....

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় সেলিনা খাতুন (৩৮) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২টা দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।আহত সেলিনা খাতুন চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ইকবাল হোসেনের স্ত্রী।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ইকবাল হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সেলিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত এবং হামলার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামানের সরকারি নাম্বারে কল করা হলে তিনি রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।