• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় এক মাসেই ঠিকাদারি লাইসেন্স, দেড় কোটির কাজ: প্রশ্নের মুখে কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউটের সভাপতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ণ
ডামুড্যায় এক মাসেই ঠিকাদারি লাইসেন্স, দেড় কোটির কাজ: প্রশ্নের মুখে কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউটের সভাপতি
সংবাদটি শেয়ার করুন....

ডামুড্যায় এক মাসেই ঠিকাদারি লাইসেন্স, দেড় কোটির কাজ: প্রশ্নের মুখে কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউটের সভাপতি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউটের সভাপতি মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, মাত্র এক মাস আগে ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করে তিনি প্রায় ১ কোটি ৬১ লক্ষ টাকার একটি কাজ পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম এক সময় ছাত্রদল রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে গত প্রায় ১৭ বছর তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি ঢাকায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের ম্যানেজার হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর তিনি আবার এলাকায় ফিরে আসেন এবং অল্প সময়ের মধ্যেই প্রভাব খাটিয়ে বড় অঙ্কের একটি কাজ বাগিয়ে নেন। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আরও জানা যায়, শহীদুল ইসলাম বর্তমানে ডামুড্যা উপজেলার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠেছেন এবং তিনি স্থানীয় নির্বাচনী প্রচারণার সঙ্গেও কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন অনুপস্থিত থাকা সত্ত্বেও হঠাৎ করে ফিরে এসে স্বল্প সময়ে বড় অঙ্কের সরকারি কাজ পাওয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এ বিষয়ে শহীদুল ইসলামের বক্তব্য জানা যায়নি।
এদিকে সচেতন মহল বলছে, ঠিকাদারি লাইসেন্স পাওয়ার পর এত দ্রুত বড় অঙ্কের কাজ পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন। তারা মনে করেন, বিষয়টি খতিয়ে দেখা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।