বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং এই তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, নির্দেশনা লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নির্বাচন আয়োজনের সামগ্রিক প্রস্তুতি শেষ হওয়ায় এখন দৃষ্টি তফসিল ঘোষণার দিকে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বক্তব্য অনুযায়ী দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজ অথবা আগামীকালের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা হতে পারে। এরইমধ্যে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।