• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি লেখক ফোরামের মাসিক সাধারণ সভা ও নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ণ
ইবি লেখক ফোরামের মাসিক সাধারণ সভা ও নবীনবরণ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার মাসিক সাধারণ সভা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নবীন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

৫ অক্টোবর, (সোমবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রবিউস সানি জোহা। সভাটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ও ইবি শাখার উপদেষ্টা মোঃ রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা খায়রুজ্জামান খান সানি, অর্থসম্পাদক তামান্না ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউমনা তাবাসসুম মনি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আফিয়া আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুনাইমসহ সংগঠনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের প্রকাশনা কার্যক্রমের অংশ হিসেবে ‘ডাকঘর’-এর ষষ্ঠ বর্ষের প্রথম সংখ্যা সদস্যদের মাঝে প্রদান করা হয়। পাশাপাশি নবীন সহযোগী সদস্যদের শুভেচ্ছাপত্র ও চকলেট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে নবীন সদস্যদের সঙ্গে মতবিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে বলেন, তরুণদের লেখনীকে শাণিত করা, সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি এবং সমাজ, দেশ ও সমকালীন নানা বিষয় নিয়ে গঠনমূলক চিন্তাচর্চায় তরুণদের সম্পৃক্ত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। নবীন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও লেখালেখির পরিসর আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নিয়মিত লেখালেখি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।